শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০৪:৪৯ পিএম, ২০২০-০৮-১৭
সীতাকুণ্ড প্রশাসনের নাকের ডগায় অর্থাৎ উপজেলা থেকে মাত্র তিনশ গজ দূরত্বে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে ময়লার ভাগাড়, যেন দেখার কেউ নেই। সরেজমিনে দেখা যায়, মহাসড়কের পূর্ব পার্শ্বে বাস কাউন্টার সংলগ্ন এলাকায় জনবহুল এলাকায় বিশাল ময়লার ভাগাড়। বৃষ্টিতে একাকার হয়ে রাস্তায় চলাচল করা দায় হয়ে পড়েছে। উৎকট গন্ধে নাক চেপেও চলা যাচ্ছে না। আবার উপজেলার পন্থিছিলা এলাকায় অপর একটি ময়লার ভাগাড় রয়েছে যেটা মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত। সেটার অবস্থাও একই। ময়লাযুক্ত পানি রাস্তায় এসে পড়ছে। এছাড়া সদরস্থ মসজিদের দিঘীতেও ময়লার বিশাল স্তুপ দেখা যায়। এলাকার হাশেম নামে একজন জানান, দীর্ঘদিন ধরে এ অবস্থা চলে আসছে। কিন্তু কেউ দেখেও দেখছে না। এলাকাবাসী আরো অভিযোগ, এটা পৌরসভার দায়িত্বে থাকলেও পৌরসভার লোকজন সেখানে ময়লা ফেলেই দায় সারে। জনগুরুত্বপূর্ণ একটা স্থানে কিভাবে ময়লা ফেলে তা বোধগম্য নয়। এলাকাবাসী এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়ের হস্তক্ষেপ কামনা করেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited